বগুড়ার গাবতলীর দাঁড়াইল বাজারে ৭টি দোকানে অগ্নিকান্ড : ক্ষতিগ্রস্থদের অর্থ প্রদান করলেন এমপি রনি
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া গাবতলীর দাঁড়াইল বাজারে ৭টি দোকানে অগ্নিকান্ডে মালামাল ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ২০লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১টায় এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে।
এ ঘটনার পর আজ শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদত্ত অর্থ ক্ষতিগ্রস্থ ওই ৭জন দোকানীকে প্রদান করেন বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত আসনের এমপি সুরাইয়া জেরিন রনি। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সাবেক সভাপতি ডাঃ সাবেদ আলী, পৌর বিএনপির সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, এস্কেন্দার আলী ময়না, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান নরুন্নবীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, জুমার নামাজ চলাকালে ওই বাজারে প্রথমে আব্দুল আলীম ভেটুর মেকানিক্যাল দোকানঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই দোকানগুলোর মালামাল আগুনে পুড়ে যায়।
আরও পড়ুনআগুনে জ্বিলহজ, ঠান্ডা মিয়া, জাহাঙ্গীর আলম, সজিব মিয়া, রফিকুল ইসলাম ও ফজলুর দোকানঘর আগুনে পুড়ে সম্পূণ্যরূপে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দোকানীরা দাবি করেছেন।
মন্তব্য করুন







