বগুড়ায় ফ্লাইওভার ও আন্ডারপাসে অঙ্কিত চিত্রকর্ম পরিদর্শন করলেন বাদশা এমপি
স্টাফ রিপোর্টার : বগুড়া -৬ সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা আজ শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ঢাকা-বগুড়া জাতীয় মহাসড়কের (এন-৫) ফ্লাইওভার ও আন্ডারপাসে অঙ্কিত শিল্পকর্মগুলো পরিদর্শন করেছেন।
এ সময় তার সাথে ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক এবং স্থানীয় বাসিন্দারা। তিনি এই শিল্পকর্মগুলোর ভূয়সী প্রশংসা করেন; তিনি উল্লেখ করেন যে, রঙ ও তুলির নিপুণ ব্যবহারের মাধ্যমে এগুলো বগুড়ার বৈচিত্র্যময় ঐতিহ্য ও ঐতিহাসিক নিদর্শনগুলোকে অত্যন্ত প্রাণবন্তভাবে ফুটিয়ে তুলেছে।
আরও পড়ুনমন্তব্য করুন







