ভিডিও শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬ ০৪:৩৪ পিএম

আওয়ামী লীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগকে দেশের মানুষ আর রাজনীতি করার সুযোগ দেবে না। যারা মানুষ হত্যা, গণহত্যা, জুলুম ও নির্যাতন চালানোর পরও ক্ষমা চায়নি কিংবা অনুশোচনা প্রকাশ করেনি, তাদের এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন এবং গণ-অভ্যুত্থানের সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও দেশের পক্ষে ও ইসলামের পক্ষে প্রতিবাদ অব্যাহত রেখেছিল। এসব আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর সময় লেগেছিল। আর ফ্যাসিবাদী, ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে ১৬-১৭ বছর লেগেছে। এ সময়ে অনেক আলেম-ওলামা ও শিক্ষার্থী শহীদ হয়েছেন। তাঁদের অনেকের নাম ও কবরের ঠিকানাও এখনো জানা যায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এর আগে গত ১৬-১৭ বছরে প্রায় তিন হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। নিজেও গুমের শিকার হয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর রহমতে এবং মানুষের দোয়ায় তিনি বেঁচে আছেন। এ সময়ে প্রায় সাত হাজার মানুষ বিভিন্নভাবে হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হয়েছেন। লাখ লাখ মানুষ হামলা-মামলার মাধ্যমে নিপীড়নের শিকার হয়েছেন।

আরও পড়ুন

তিনি আরও বলেন, পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে। যারা গার্মেন্টস খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করা কয়েকটি দলের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, নিজেদের ইসলামী দল দাবি করলেও তাদের নির্বাচনী ইশতেহারে ইসলামী শাসন বা শরিয়াভিত্তিক আইন প্রতিষ্ঠার কথা নেই। বরং তারা শরিয়াভিত্তিক শাসনের বিরোধিতা করে বলে দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের রাজনীতির মাধ্যমে সব জনগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার রাজনীতি প্রতিষ্ঠা করা হয়েছে। দেশে ধর্মের নামে বিভেদ ও বিভক্তি সৃষ্টির রাজনীতি কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বাবুনগর মাদরাসার পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী সভাপতিত্ব করেন। এ সময় ধর্মপ্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংসদ সদস্য সরওয়ার আলমগীর, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও হুমাম কাদের চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রান্তের আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১

গাজা নিয়ন্ত্রণকারীদের কেন সন্ত্রাসী বলেন না, জানালেন রা’আম পার্টি প্রধান

২

কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার

৩

আসছে মৌসুমী হামিদের ‘যাপিত জীবন’

৪

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করলেন স্বামী

৫

৭ নভেম্বর বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন

৬