‘স্বার্থপর দুনিয়া’য় রেশমা-অলংকার
অভি মঈনুদ্দীন ঃ রেশমা আহমেদ, বাংলাদেশের নাট্যাঙ্গনের এই সময়ের ব্যস্ততম অভিনেত্রী। যাকে বিশেষত মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। প্রতি মাসেই তিনি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন। কখনো ঢাকায়, কখনো ঢাকার বাইরে। এই প্রজন্মের বহু দর্শকপ্রিয় অভিনেতা অভিনেত্রী’র মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। এবার তিনি এই প্রজন্মের দর্শকপ্রিয় মডেল, অভিনেত্রী অলংকার চৌধুরীর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। রাকিব মির্জার পরিচালনায় তিনি ‘স্বার্থপর দুনিয়া’ নাটকে অভিনয় করেছেন তিনি।
এরইমধ্যে নাটকটির দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রেশমা আহমেদ বলেন,‘ এর আগেও রাকিব মির্জাও পরিচালনায় নাটকে অভিনয় করেছি। এখনতো আরো অভিজ্ঞ। যে কারণে তার নাটক আরো ভালো হচ্ছে। আর অলংকারও অভিনয়ে এখন অনেক পরিণত। অভিনয়ে অনেক ভালো করছে। আমার মেয়ের চরিত্রে অলংকার বেশ চমৎকার অভিনয় করেছে। আমিও যথারীতি আমার চরিত্রে চেষ্টা করেছি পারফেক্টলি অভিনয় করতে। সবমিলিয়ে আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে।’
অভিনেত্রী অলংকার চৌধুরীও সুন্দর গল্পের এই নাটকটি নিয়ে ভীষণ আশাবাদী। কারণ নাটকের গল্পটা খুউব সুন্দর। এদিকে সাম্প্রতিক সময় রেশমা অভিনীত প্রচারে আসা আলোচিত নাটকগুলো হচ্ছে ‘কাবিনের ব্যবসা’,‘কিপটা ফ্যামিলি’,‘ অহংকার’, ‘আঁচল’ ইত্যাদি। এরইমধ্যে অলংকার মিলন ও দোলার গাওয়া ‘হাওয়া হাওয়া’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন।
আরও পড়ুনএছাড়াও হৈমন্তীর ‘পাখি’ ও মিলনের ‘প্রেমের সমাধি’ গানের ভিডিওতে মডেল হয়েছেন। যা প্রকাশে আসার পর অলংকার চৌধুরীর ভক্তদের মাঝে ভীষণ সাড়া ফেলেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1793891540.jpg)
_medium_1793870323.jpg)
_medium_1793859161.jpg)



_medium_1793890620.jpg)

