ভিডিও বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬ ০৩:১৯ পিএম

সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে গালাগাল পরীমনির

সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে গালাগাল পরীমনির

বিনোদন ডেস্ক : ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। 

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার আদালত থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তিনি। একপর্যায়ে ওই সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে গালাগাল করেন পরীমণি। পরে অবশ্য ফোনটি ফেরত দেওয়া হয়।

আজ ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এদিন সকাল সাড়ে ৯টার দিকে আত্মসমর্পণ করতে আদালতে আসেন পরীমণি। এসময় তার সঙ্গে ১০ জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ছিলেন। পরে বেলা ১১টা ৪১ মিনিটে তিনি এজলাসে যান। তার উপস্থিতিতে জামিন শুনানি শুরু হয়। এসময় তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। শুনানি শেষে বেলা ১২টার দিকে আদালত থেকে বের হন পরীমনি। এসময় তার সঙ্গে থাকা দেহরক্ষীরা সাংবাদিকদের ওপর চড়াও হন। পরে গাড়িতে ওঠার সময় এক সাংবাদিক তার গায়ে হাত দিয়েছেন বলে অভিযোগ তোলেন পরীমণি। এ নিয়ে ওই সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে গালাগাল করেন তিনি। পরে অবশ্য ফোনটি ফেরত দেওয়া হয়।

আরও পড়ুন

এর আগে গতকাল বুধবার মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে পরীমণি আদালতে হাজির না হয়ে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর মাধ্যমে সময়ের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, অ্যালার্জিজনিত কারণে অসুস্থ থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি।

তবে আসামির আবেদনে আপত্তি জানিয়ে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল জামিন বাতিলের আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, পরীমণি ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করছেন। এতে আদালতের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। পরে আদালত সময়ের আবেদন নাকচ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে গালাগাল পরীমনির

১

রংপুরের গঙ্গাচড়ায় আগুনে পুড়ল বসতঘর, গরু-ছাগল 

২

আজ সাফ শুরুর মিশনে বিকেলে মুখোমুখি ভারত-পাকিস্তান, রাতে বাংলাদেশ-ভূটান

৩

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি

৪

কোটালীপাড়ার ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

৫

বক্তব্য প্রত্যাহার চেয়ে নাহিদ ইসলামকে লিগ্যাল নোটিশ

৬