ভিডিও বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬ ০৪:৩৯ পিএম

চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্মদিন আজ

চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলা চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের জন্মবার্ষিকী আজ। ১৯২৫ সালের ৪ নভেম্বর ঢাকার হৃষিকেশ দাশ রোডের ঝুলনবাড়িতে জন্ম তার। ৫১ বছরের জীবনের ২৫ বছরই চলচ্চিত্র নিয়ে কাটিয়েছেন ঋত্বিক ঘটক। এই সময়ে ৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ১০টির মতো তথ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য বানিয়েছেন তিনি।

প্রতিবাদের ভাষা হিসেবে পত্রিকার পাশাপাশি মঞ্চ নাটককে তিনি বেছে নিয়েছিলেন ঋত্বিক। ১৯৪৮ সালে তিনি প্রথম নাটক লিখেন ‘কালো সায়র’। ১৯৫১ সালে ঋত্বিক ঘটক ভারতীয় গণনাট্য সংঘে যোগ দেন। তিনি অসংখ্য নাটক রচনা করেছেন, নির্দেশনা দিয়েছেন এবং অভিনয়ও করেছেন।

১৯৫০ সালে নিমাইয়ের সিনেমা ‘ছিন্নমূল’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ঋত্বিকের। এ সিনেমায় তিনি একইসঙ্গে সহকারী পরিচালক এবং অভিনেতা হিসেবে কাজ করেন। 

ভারতীয় চলচ্চিত্রের ভান্ডার যাদের হাতে সমৃদ্ধ হয়েছে, ঋত্বিক ঘটক তাঁদের মধ্যে একজন। তিনি ছিলেন যুগসচেতন চলচ্চিত্রকার, গল্পকার, নাট্যকার ও অভিনেতা। দৃশ্যশিল্পের প্রায় সব রূপেই তিনি ছিলেন এক মহামানব। ঋত্বিক ছিলেন আগাগোড়া চলচ্চিত্রপাগল মানুষ। তার চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্য ছিল মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। সব সময়ই চেয়েছেন কীভাবে নিজের বক্তব্যকে মানুষের কাছে পৌঁছানো যায়। কখনো খ্যাতি, পুরস্কার কিংবা জনপ্রিয় ঘরানার সঙ্গে আপস করেননি।

আরও পড়ুন

ঋত্বিক ঘটক নির্মিত চলচ্চিত্রগুলো হলো ‘নাগরিক’ (১৯৫২), ‘অযান্ত্রিক’ (১৯৫৮), ‘বাড়ি থেকে পালিয়ে’ (১৯৫৯), ‘মেঘে ঢাকা তারা’ (১৯৬০), ‘কোমল গান্ধার’ (১৯৬১), ‘সুবর্ণরেখা’ (১৯৬২), ‘তিতাস একটি নদীর নাম’ (১৯৭৩) এবং ‘যুক্তি তক্কো আর গপ্পো’ (১৯৭৪)। 

অনেক স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অসমাপ্ত রেখে ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতায় মারা যান ঋত্বিক ঘটক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্মদিন আজ

১

টেকনাফের পাহাড়ে পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার, আহত ২

২

কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

৩

ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হলেন আল-সাইদ

৪

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

৫

কুমিল্লায় ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ৪

৬