ভিডিও মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬ ১১:০২ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় ঋতু পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে

বগুড়ার দুপচাঁচিয়ায় ঋতু পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় ঋতু পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব আশংকাজনক বেড়েছে। সর্দি, জ্বর, হাত-পা জ্বালা, ডায়রিয়া, হৃদরোগীসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সাধারণ মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল গুলোতে ভিড় করছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে দেখা গেছে বর্হিবিভাগে জ্বর, সর্দি, ডায়রিয়া, শ্বাসকষ্ট, হৃদরোগসহ বিভিন্ন রোগীর লম্বা লাইন। ডাক্তারদের রোগীদের চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে।

এছাড়াও ডায়রীয়াসহ জ্বর, সর্দিতে আক্রান্ত অনেক রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেহেদী হাসান জানান, ঋতু পরিবর্তন হয়ে শীতের আগমনের সাথে সাথে গত কয়েক দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে সর্দি, জ্বর, ডায়রিয়া, হাত-পা জ্বালা শ্বাসকষ্ট জনিত রোগীর সংখ্যা বেড়েছে।

আরও পড়ুন

এছাড়াও প্রতিদিন দুই-এক জন করে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীও ভর্তি হচ্ছে। গত কয়েক দিনে ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০ জনের অধিক বিভিন্ন রোগে আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছে। বেড সংকুলান না হওয়ায় অনেকেই স্বাস্থ্য কমপ্লেক্সের বাড়ান্দায় অস্থায়ী বেডে চিকিৎসা নিচ্ছে।

তিনি আরো জানান, সামান্য সচেতনতা ও সর্তকতা ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এই ডেঙ্গু রোগ প্রতিরোধ করা সম্ভব। এতে অনেকের জীবন বাঁচতে পারে। নিজের পাশাপাশি অন্যের জীবনের নিরাপত্তার সার্থে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় ঋতু পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে

১

দিনাজপুরের বোচাগঞ্জের তিন যুবকের পেঁপে চাষে ভাগ্য গড়ার স্বপ্ন

২

বগুড়ার সাতমাথায় দোকানে মিলল ১১ হাজার পিস ট্যাপেন্টাডল, আটক ৪

৩

নাটোরের বাগাতিপাড়ায় লাইটারের আগুনে ঝলসে যাওয়া শারিন আর নেই

৪

বগুড়ায় পাল্টা সাংবাদিক সম্মেলন করে এক বোনের বিরুদ্ধে অপর তিন বোনের অভিযোগ

৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নিয়োগ, আবেদন ফি ২২৩ টাকা

৬