ভিডিও মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬ ১০:৫৩ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় লাইটারের আগুনে ঝলসে যাওয়া শারিন আর নেই

নাটোরের বাগাতিপাড়ায় লাইটারের আগুনে ঝলসে যাওয়া শারিন আর নেই

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়া ছয় বছরের শিশু শারিনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শারিন বাগাতিপাড়া পৌরসভার উত্তর মুরাদপুর মহল্লার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মহসিন আলীর ছেলে। সে বাগাতিপাড়া কালেক্টর প্রিপারেটরি কেজি স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুর ২টায় বাড়ির সামনে গ্যাস লাইটার ও কলম নিয়ে খেলছিল শারিন। এসময় গেঞ্জির সাথে লাইটার ও কলম ঘষাঘষি করার একপর্যায়ে লাইটারটি বিস্ফোরিত হয়। এতে তার গেঞ্জিতে আগুন ধরে শরীরের সামনের অংশের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়। পরে তাকে দ্রুত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আরও পড়ুন

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে পাঠানো হয়। পরবর্তী সময়ে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারিনের মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের বাগাতিপাড়ায় লাইটারের আগুনে ঝলসে যাওয়া শারিন আর নেই

১

বগুড়ায় পাল্টা সাংবাদিক সম্মেলন করে এক বোনের বিরুদ্ধে অপর তিন বোনের অভিযোগ

২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নিয়োগ, আবেদন ফি ২২৩ টাকা

৩

নন্দীগ্রামের উন্নয়নে নতুন ডাকবাংলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে--এমপি মোশারফ হোসেন

৪

বগুড়ায় এনসিএল : রাজশাহীকে হারিয়ে পয়েন্ট টেবিলে চারে উঠে এলো রংপুর

৫

জবির ফিন্যান্স বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘Finরঙ ২৬’

৬