ভিডিও মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬ ০৮:৪০ পিএম

বগুড়ার সান্তাহারে হোটেলে খাবার খেয়ে ৫ জন অসুস্থ

বগুড়ার সান্তাহারে হোটেলে খাবার খেয়ে ৫ জন অসুস্থ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বিসমিল্লাহ হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এঘটনায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার বরাবর ভূক্তভোগীর পক্ষে উপজেলার বড়আখিড়া গ্রামের আবু সাইফ নিহাদ ও আবু হামজা লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্ট্রেশন সংলগ্ন বিসমিল্লাহ হোটেলে গত ৩০ অক্টোবর রাত সাড়ে ১১ টায় ৫ জন মুরগির চাপ ও গ্রিল খায়। অপর একজনের জন্য পার্সেল করে করে নেয়। এদিকে হোটেলে খাওয়ার কিছু পরেই সবার পেটে ব্যথা ও শারিরীক সমস্যা দেখা দেয়।

এক পর্যায়ে তাদের পেটের ব্যথা বেশী দেখা দিলে ৫ জনই নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হন। বর্তমানে দুই জন সুস্থ হয়ে উঠলেও সুমন, নিরব ও মোমিন নামের ৩ জন হাসপাতালে চিকিৎসাধী রয়েছে।

আরও পড়ুন

এদিকে হোটেল খাওয়ার পর অসুস্থ্যতার ঘটনায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভূক্তভোগীরদের পক্ষে গত সোমবার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম বলেন, হোটেলে খাওয়ার পর অসুস্থ্যতার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সান্তাহারে হোটেলে খাবার খেয়ে ৫ জন অসুস্থ

১

প্রেম, বিশ্বাসঘাতকতা আর অনুশোচনা—‘দার–এ–নিজাত’ নিয়ে এত আলোচনা কেন

২

বগুড়ায় স্বাভাবিক থাকবে গ্যাসের চাপ, বন্ধ থাকার খবর গুজব

৩

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

৪

ভারতীয় ব্যাটারের দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড

৫

বগুড়া সিটি কর্পোরেশনের অননুমোদিত ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু

৬