ভিডিও মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬ ০১:৫৭ এএম

কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে হুমায়ুন কবির

ছবি : সংগৃহীত, কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে হুমায়ুন কবির

কমনওয়েলথের ৫৬টি সদস্যদেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানদের অংশগ্রহণে অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জনসে শুরু হয়েছে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় আয়োজিত এ বৈঠকে কমনওয়েলথের অগ্রগতি পর্যালোচনা এবং সংস্থাটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘একটি সমৃদ্ধ কমনওয়েলথের জন্য অংশীদারত্ব ও বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ প্রতিপাদ্যে ১ থেকে ৪ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন (সিএইচওজিএম)। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে গতকাল সন্ধ্যায় সেন্ট জনসে পৌঁছান হুমায়ুন কবির।

আরও পড়ুন

পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের উচ্চপর্যায়ের নির্বাহী অধিবেশন এবং সরকারপ্রধান পর্যায়ের বৈঠকে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সম্মেলনের ফাঁকে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে হুমায়ুন কবির

১

অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকার: নাহিদ

২

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

৩

মিয়ানমারে ব্যাপক বিমান হামলা, শিশুসহ নিহত ১৫

৪

ভিডিও ভাইরালের পর জামায়াত নেতার পদ স্থগিত, বললেন ‘ভিডিওতে আমার স্ত্রী’

৫

শ্রমিক বিক্ষোভে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি ৪ হাজার

৬