ভিডিও মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬ ০১:৩১ এএম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ছবি : সংগৃহীত, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সুবিধাজনক সময়ে এ আমন্ত্রণ জানানো হয়।

সোমবার (২ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জনসে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে এ আমন্ত্রণ জানান তিনি।

বৈঠকে দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ এবং দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের সহজ প্রবেশাধিকার নিয়ে সন্তোষ প্রকাশ করেন দুই মন্ত্রী। বাংলাদেশ বিমানের জন্য এয়ারবাস কেনার চুক্তির বিষয়টিও আলোচনায় আসে।

আরও পড়ুন

এ ছাড়া বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন তাঁরা। জলবায়ু পরিবর্তন, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন এবং মানবিক সহায়তার মতো বিষয়েও সহযোগিতা নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

বৈঠকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১০ লাখের বেশি নাগরিককে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান এড মিলিব্যান্ড। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

১

মিয়ানমারে ব্যাপক বিমান হামলা, শিশুসহ নিহত ১৫

২

ভিডিও ভাইরালের পর জামায়াত নেতার পদ স্থগিত, বললেন ‘ভিডিওতে আমার স্ত্রী’

৩

শ্রমিক বিক্ষোভে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি ৪ হাজার

৪

শিগগিরই দেশের ক্রিকেটারদের সুসংবাদ দেবে বিসিবি

৫

হিমালয়ে বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে তিন লাখেরও বেশি মানুষ

৬