আইপিএলে ক্রিকেটারদের ধরে রাখার সময়সীমা বাড়াল বিসিসিআই
আইপিএলের আগামী আসরকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের ক্রিকেটারদের ধরে রাখার (রিটেনশন) তালিকা জমা দেওয়ার সময়সীমা দুই দিন বাড়িয়েছে বিসিসিআই। সোমবার (২ নভেম্বর) দলগুলোর কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, খেলোয়াড়দের তারা দলে রাখতে চায় বা কাদের ছেড়ে দিতে চায় তা চূড়ান্ত করার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো এখন ১৭ নভেম্বর পর্যন্ত সময় পাবে। আগে এই সময়সীমা ছিল ১৫ নভেম্বর।
তবে আইপিএলের মিনি নিলামের তারিখ ও ভেন্যুতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগামী ১৬ ডিসেম্বর গোয়াতে নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুনজানা গেছে, ১৫ নভেম্বর ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচটির কারণেই এই সময়সীমা বাড়ানো হয়েছে। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি ওই দিন মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে অনুষ্ঠিত হবে। এই পরিস্থিতির প্রেক্ষিতেই বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাদের রিটেনশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অতিরিক্ত দুই দিন সময় দিয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1793622339.jpg)
_medium_1793620679.jpg)
_medium_1793616310.jpg)
_medium_1793615902.jpg)
_medium_1793607785.jpg)
_medium_1793602393.jpg)


