ভিডিও সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬ ০৭:৫৩ পিএম

জয়পুরহাটে রহস্যজনক আগুনে বসতবাড়ি ভস্মীভূত, বাবা-মেয়ে দগ্ধ হয়ে হাসপাতালে 

জয়পুরহাটে রহস্যজনক আগুনে বসতবাড়ি ভস্মীভূত, বাবা-মেয়ে দগ্ধ হয়ে হাসপাতালে 

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বসতবাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চার ঘর বিশিষ্ট পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে এবং আগুনে দগ্ধ হয়ে বাবা ও মেয়ে গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ৩০ অক্টোবর রাতে জয়পুরহাট সদর উপজেলার চক বরকত ইউনিয়নের ওয়াদাপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার সানোয়ার হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন কুতুব (৪৬) এবং তার মেয়ে মরিয়ম বেগম (১৫)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ৩০ অক্টোবর রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে সাখাওয়াত হোসেন কুতুব তার পরিবার নিয়ে বসতবাড়ির পূর্ব পাশের শয়নকক্ষে ঘুমাতে যান। রাত আনুমানিক দশটার দিকে বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। শয়নকক্ষ থেকে বাইরে বের হয়ে তারা গোয়ালঘরের সংযুক্ত অংশে আগুন দেখতে পান। গৃহকর্তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পূর্ব শত্রুতার জেরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে চক বরকত পুলিশ ফাঁড়ির একটি টিম ও জয়পুরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে চার ঘর বিশিষ্ট পুরো বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায় এবং গবাদি পশু অগ্নিদগ্ধ হয়।

ফায়ার সার্ভিস টিম দ্রুত আহত সাখাওয়াত হোসেন কুতুব ও তার মেয়ে মরিয়ম বেগমকে উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে বাড়িটির টিন, আসবাবপত্র, কাপড়চোপড় ও গবাদি পশু পুড়ে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে রহস্যজনক আগুনে বসতবাড়ি ভস্মীভূত, বাবা-মেয়ে দগ্ধ হয়ে হাসপাতালে 

১

৫৪তম সমাবর্তনের অতিরিক্ত ফি কমানোর দাবিতে ডাকসুর স্মারকলিপি

২

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

৩

এইচএসসি পাসের হারে ধস, দায় কার?

৪

মক্কায় ২ বাংলাদেশির শিরশ্ছেদ: তিন সপ্তাহেও সৌদির জবাব পায়নি ঢাকা

৫

পাবনার সুজানগরে মৌমাছির কামড়ে মৌয়াল আহত

৬