ভিডিও সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬ ০৭:৪৪ পিএম

৫৪তম সমাবর্তনের অতিরিক্ত ফি কমানোর দাবিতে ডাকসুর স্মারকলিপি

৫৪তম সমাবর্তনের অতিরিক্ত ফি কমানোর দাবিতে ডাকসুর স্মারকলিপি

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে নির্ধারিত অতিরিক্ত ফি কমিয়ে যৌক্তিক পর্যায়ে পুনর্নির্ধারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এ বিষয়ে উপাচার্যের সঙ্গে স্মারকলিপি প্রদান শেষে আলোচনা করেন ডাকসুর নেতৃবৃন্দ।

সোমবার (২ নভেম্বর) ডাকসুর নেতৃবৃন্দ উপাচার্যের কাছে এ স্মারকলিপি জমা দেন। এ সময় সমাবর্তনের ফি শিক্ষার্থীদের সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদান ও পরবর্তী আলোচনায় উপস্থিত ছিলেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির। এ ছাড়া উপস্থিত ছিলেন স্যার এ এফ রহমান হল সংসদের ভিপি রফিকুল ইসলাম, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের ভিপি আহসান হাবিব ইমরোজ, বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসানুল বান্না, অমর একুশে হল সংসদের জিএস রবিউল ইসলাম, হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের এজিএস আবদুল মজিদ এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের কার্যনির্বাহী সদস্য মোল্লা আবিদ হাসানসহ সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

ডাকসুর নেতৃবৃন্দের দাবি, সমাবর্তন শিক্ষার্থীদের দীর্ঘদিনের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন ও স্মরণীয় উপলক্ষ। তাই এ আয়োজনের ফি নির্ধারণের ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্য বিবেচনায় নেওয়া প্রয়োজন। অতিরিক্ত ফি অনেক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। এ কারণে ফি কমিয়ে সবার জন্য অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৪তম সমাবর্তনের অতিরিক্ত ফি কমানোর দাবিতে ডাকসুর স্মারকলিপি

১

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

২

এইচএসসি পাসের হারে ধস, দায় কার?

৩

মক্কায় ২ বাংলাদেশির শিরশ্ছেদ: তিন সপ্তাহেও সৌদির জবাব পায়নি ঢাকা

৪

পাবনার সুজানগরে মৌমাছির কামড়ে মৌয়াল আহত

৫

শিক্ষার্থীদের আন্দোলনে মেলা ব্যবসায়ীদের ক্ষতি প্রায় আড়াই কোটি টাকা

৬