ভিডিও সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬ ০৬:৫৮ পিএম

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুইজন গ্রেফতার

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুইজন গ্রেফতার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গতকাল রবিবার (১ নভেম্বর) রাতে উপজেলার গাজীরগাছখলা গ্রামে সাইফুল ইসলাম মোল্লার বাড়ির সামনে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার (২ নভেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-কুমিল্লার দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের মৃত ছামির হোসেনের ছেলে মহসিন (৩৯) এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার বাঘমারা গ্রামের শাহ জাহানের ছেলে মো. সোহেল (২৮)।

পুলিশ জানায়, পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

অভিযানকালে তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা তিনটি কাঠের বাটযুক্ত রামদা, একটি তালা কাটার যন্ত্র, চারটি লোহার রড ও চারটি কালো কাপড়ের মুখোশ (মাঙ্কি ক্যাপ) উদ্ধার করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি তাদের পলাতক সহযোগী ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরিফুল রাজকে প্রযোজনা প্রতিষ্ঠানের আইনি নোটিশ

১

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুইজন গ্রেফতার

২

বগুড়া কারাগারের হাজতি রহিম উদ্দিনের মৃত্যু

৩

ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

৪

বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

৫

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা অনুষ্ঠিত

৬