বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা অনুষ্ঠিত
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২ নভেম্বর ২০২৬) সকাল ১১:৩০ মিনিট থেকে দুপুর ০১:১০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ডিস্টিংগুইসড প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাহিদ হোসেন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন-এর প্রফেসর ড. ফারাহা নেওয়াজ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডীন প্রফেসর মো. শহীদুর রহমান, প্রকৌশল স্কুলের ডীন প্রফেসর ড. শামীম আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি স্কুলের ডীন প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমান, ব্যবসায় ও আইন স্কুলের ডীন প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন, ভারপ্রাপ্ত ট্রেজারার এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ, আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মো. ওয়াহিদ, সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুন্সি ইসরাইল হোসাইন, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটর মো. সাজ্জাত হোসেন, পাবলিক হেলথ বিভাগের প্রধান ড. মো. আব্দুল আউয়াল, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. সুলতানা রাজিয়া, সভা সঞ্চালনা করেন একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.)।
আরও পড়ুনসভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়
মন্তব্য করুন









_medium_1793619329.jpg)