ভিডিও সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬ ০৬:২১ পিএম

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আগুনের শিখা জ্বালিয়ে নতুন করে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। তবে ডিএসটি পরীক্ষা শেষে গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

আজ সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের সুন্দলপুর সাউথ-১ কূপে খননকাজ শেষে গ্যাসের সন্ধান পাওয়া যায়।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ড্রিলিং ইনচার্জ রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কূপটিতে খননকাজ চলছিল। সোমবার দুপুরে আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। তবে অতিরিক্ত তাপের কারণে আগুনের শিখা বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তাদের উপস্থিতিতে আবারও আগুনের শিখা জ্বালানো হবে।

প্রাথমিক ধারণা অনুযায়ী, কূপটি থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষার পরই এ বিষয়ে চূড়ান্ত তথ্য পাওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা

১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮

২

ঝিনাইদহের শৈলকুপায় জমির সেচ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

৩

নাবিল গ্রুপে ম্যানেজার নিয়োগ, স্নাতক পাসেই আবেদন

৪

শক্তিশালী চীনের বিপক্ষে বাংলাদেশের স্বস্তির ড্র

৫

বিয়ে-সংসারের প্রশ্নে যা বললেন কুসুম শিকদার

৬