ভিডিও রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬ ০৯:১৬ পিএম

হ্যালোইন সাজে নজর কাড়লেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস

গ্ল্যামার আর ফ্যাশনে বরাবরই আলোচনায় থাকেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার একেবারেই ভিন্ন অবতারে ভক্তদের সামনে হাজির হলেন তিনি। হ্যালোইন উৎসব উপলক্ষে রহস্যময় ও আবেদনময়ী সাজে নিজের ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

প্রকাশিত ছবিগুলোতে কালো রঙের লেস স্লিট গাউনে দেখা মিলেছে অপু বিশ্বাসের। মৃদু আলো-ছায়ার পরিবেশে সোফায় হেলান দিয়ে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন ভিন্ন এক ভঙ্গিতে। অন্য একটি ছবিতে হাতে লণ্ঠন নিয়ে দেখা গেছে তাকে। পুরো সাজে ছিল রহস্যময় এক আবহ।

অপুর এই বিশেষ সাজে বাড়তি আকর্ষণ যোগ করেছে গাঢ় লাল লিপস্টিক, স্মোকি মেকআপ, ক্লাসিক ওয়েভ হেয়ারস্টাইল এবং চোখের ব্যতিক্রমী কন্টাক্ট লেন্স। চেনা অপুর বাইরে এক নতুন রূপে ধরা দিয়েছেন তিনি। 

আরও পড়ুন

ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলে।। অনেকেই তার নতুন সাজের প্রশংসা করছেন। কেউ কেউ আবার অপুর এমন ব্যতিক্রমী উপস্থিতিকে তার আগের ফ্যাশনধারার চেয়ে আলাদা বলেও মন্তব্য করছেন।

সিনেমার পর্দার পাশাপাশি ব্যক্তিগত সাজপোশাক ও ফ্যাশন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন অপু বিশ্বাস। এবার এই অচেনা ও আকর্ষণীয় উপস্থিতির মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন, স্টাইল ও গ্ল্যামারে তিনি সব সময়ই এক ব্যতিক্রমী নাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যালোইন সাজে নজর কাড়লেন অপু বিশ্বাস

১

রাজধানীর লালবাগে ছুরিকাঘাতে যুবক নিহত

২

বগুড়ার আদমদিঘীতে মাদকসহ গ্রেফতার ২ জনের কারাদন্ডাদেশ ভ্রাম্যমাণ আদালতের

৩

সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্তির দাবি ডিআরইউর

৪

বগুড়ায় মোসলেম হত্যা মামলা, বাবা-ছেলেসহ পাঁচ আসামির জামিন নামঞ্জুর

৫

মিতালী আবাসিক প্রকল্পের প্লট মালিকরা প্রতিকার ও ন্যায়বিচার চেয়েছেন

৬