ভিডিও রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬ ০২:৫০ পিএম

তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী গ্রেপ্তার

তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী গ্রেপ্তার

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাসনিম জেরিন দিশা নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, হত্যাকাণ্ডের আগে তাহসিফের সঙ্গে ওই তরুণীকে উত্তরার একটি বারে দেখা গিয়েছিল, যার প্রমাণ মিলেছে সিসিটিভি ফুটেজে।

আজ রোববার (১ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ। তিনি জানান, শনিবার দিনরাতে দিশা নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিন রাতে চার দিনের রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত চার দিনের রিমান্ডের অনুমতি দেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত তাহসিফের সঙ্গে ছিলেন দীপ। পরে তারা টঙ্গীর মাজার বস্তি এলাকায় যান। তবে সেখান থেকে তাহসিফ আর ফিরে আসেননি। তাদেরকে পেছনে থেকে কারা যেন ধাওয়া করছিলেন বলে জানান দীপ। তবে দীপ পালিয়ে আসলেও তাহিসিফ নদীতে ঝাঁপ দেন বলে পিবিআইকে জানান দীপ। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপের দেওয়া বক্তব্যে একাধিক অসংগতি পাওয়া গেছে। এসব বিষয় সামনে রেখেই তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এরপর দীপকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২৮ বছর বয়সী তাহসিফ গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার নিজ বাসা থেকে নিখোঁজ হন। পরদিন বুধবার বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, তাহসিফের মৃত্যুর ঘটনায় তার বন্ধু দীপের সম্পৃক্ততার প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়া গেছে। তাকে রিমান্ডে নিয়ে ঘটনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী গ্রেপ্তার

১

চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগ থাকলেও ইরানের আগ্রহ নেই : আরাঘচি

২

ব্রাইটন চমকে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি

৩

সমাজের খারাপ দিকগুলোকে আন্দোলনের মাধ্যমে রুখে দিতে হবে যুবসমাজকে : রাষ্ট্রপতি

৪

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধা/ও/য়া পাল্টা ধা/ও/য়া

৫

সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু : মীর শাহে আলম

৬