ভিডিও শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬ ০২:১৫ পিএম

ব্যালন ডি’অরে কে পেলেন কত পয়েন্ট

ব্যালন ডি’অরে কে পেলেন কত পয়েন্ট

স্পোর্টস ডেস্ক : ২৫ বছরে ইংল্যান্ডের প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। একইসঙ্গে বায়ার্ন মিউনিখও ৪৫ বছরে প্রথমবার নিজেদের কোনো তারকার ব্যালন উৎসব করছে। ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিনের মর্যাদাপূর্ণ এই পুরস্কারে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যেখানে মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে কিলিয়ান এমবাপেকে হারালেন কেইন।

এটি ব্যালন ডি’অরের ইতিহাসে অন্যতম কম ব্যবধানে জয়ের নজির। অবশ্য এরচেয়েও অনেক কম ব্যবধানে জয়ের রেকর্ড আছে। ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক ববি চার্লটন মাত্র ১ পয়েন্টের ব্যবধানে পর্তুগালের কিংবদন্তি এউসেবিওকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতেছিলেন। ১৯৯৬ সালেও ১ পয়েন্টের ব্যবধানে ব্রাজিল ও বার্সেলোনার তৎকালীন তারকা রোনালদো নাজারিওকে হারিয়েছিলেন জার্মানি ও বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার ম্যাথিয়াস সামার।
এদিকে, ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে সবমিলিয়ে ৭৩টি গোল করে ব্যালন জয়ের সকল সমীকরণে এগিয়ে ছিলেন হ্যারি কেইন। ইউরোপের সেরা গোলদাতা হওয়ার পাশাপাশি ২০২৬ বিশ্বকাপেও করেছিলেন তৃতীয় সর্বোচ্চ ৬টি গোল। আর এমবাপে রিয়াল মাদ্রিদের হয়ে ৪২ গোল করার পর বিশ্বকাপে করেছিলেন ১০ গোল। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ২২ গোলের রেকর্ডও এখন এই ফরাসি তারকার দখলে।

গতকাল (শুক্রবার) ফরাসি গণমাধ্যম লে’কিপ ২০২৬ ব্যালন ডি’অরে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়দের প্রাপ্ত পয়েন্টের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। যেখানে সর্বোচ্চ ১০৫৫ পয়েন্ট পেয়েছেন কেইন। রানার্সআপ বা দ্বিতীয় হয়ে এবার দৌড় শেষ করা এমবাপে ১০২৭ পয়েন্ট পেয়েছেন। যা ৭০ বছরের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন ব্যবধান বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি। ২০১৯ সালে লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে মাত্র ৭ পয়েন্টে হারিয়েছিলেন বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসি।

আরও পড়ুন

ব্যালন ডি’অর নির্বাচন করেন ১০০ জন আন্তর্জাতিক সাংবাদিকের সমন্বয়ে গঠিত একটি জুরি বোর্ড। নিয়ম অনুযায়ী-প্রথম স্থানের জন্য ১৫ পয়েন্ট, দ্বিতীয় স্থানের জন্য ১২ পয়েন্ট এবং তৃতীয় স্থানের জন্য ১০ পয়েন্ট দেওয়া হয়। এরপর শীর্ষ ১০-এর বাকি স্থানগুলোর জন্য যথাক্রমে ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট প্রদান করা হয়। পুরুষ ব্যালন ডি’অরে তৃতীয় স্থানে থাকা লামিনে ইয়ামাল এমবাপের চেয়ে পিছিয়ে ছিলেন ১৪৬ পয়েন্টে এবং তিনি প্রথম পছন্দের ভোট পেয়েছিলেন ১৩টি। ১৯ বছর বয়সী এই খেলোয়াড়ের জন্য বছরটি ছিল অসাধারণ। তিনি বার্সেলোনাকে লা লিগা শিরোপা জিততে সাহায্য করার পাশাপাশি স্পেনের বিশ্বকাপ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশ্বকাপজয়ী স্পেনের আরেক তারকা ও সাবেক ব্যালনজয়ী রদ্রিগো হার্নান্দেজ মোট ৭২৬ পয়েন্ট ও ১০টি প্রথম পছন্দের ভোট পেয়ে চতুর্থ হন।
ছেলেদের ব্যালন ডি’অরে প্রাপ্ত পয়েন্ট

১. হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ) ১০৫৫ পয়েন্ট
২. কিলিয়ান এমবাপে (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ) ১০২৭ পয়েন্ট
৩. লামিনে ইয়ামাল (স্পেন ও বার্সেলোনা) ৮৮১ পয়েন্ট
৪. রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি ও বর্তমানে বার্সেলোনা) ৭২৬ পয়েন্ট
৫. লিওনেল মেসি (আর্জেন্টিনা ও ইন্টার মায়ামি) ৬১২ পয়েন্ট
৬. খিচা কাভারৎস্খেলিয়া (জর্জিয়া ও পিএসজি) ৫৪১ পয়েন্ট
৭. উসমান দেম্বেলে (ফ্রান্স ও পিএসজি) ৪১৮ পয়েন্ট
৮. আর্লিং হালান্ড (নরওয়ে ও ম্যানচেস্টার সিটি) ৩৭৮ পয়েন্ট
৯. মাইকেল ওলিসে (ফ্রান্স ও বায়ার্ন মিউনিখ) ২৯৬ পয়েন্ট
১০. ফ্যাবিয়ান রুইজ (স্পেন ও পিএসজি) ২০১ পয়েন্ট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যালন ডি’অরে কে পেলেন কত পয়েন্ট

১

এইচএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা

২

৬ বলে ৬ ছক্কা হাঁকাল বাংলাদেশ

৩

মিরপুরের আন্দোলনের সঙ্গে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত : শ্রমমন্ত্রী

৪

সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলে হুথির ড্রোন হামলা

৫

এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের এক-দুই মাসের মধ্যে পুনঃপরীক্ষা

৬