ভিডিও শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬ ০১:৪৩ পিএম

বৃষ্টিতে বন্ধ খেলা, জিততে ১০৬ রান দরকার উইন্ডিজের

বৃষ্টিতে বন্ধ খেলা, জিততে ১০৬ রান দরকার উইন্ডিজের

স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্ট আলোর ঘাটতি আর বৃষ্টিতে ম্যাচ বারবার থমকে যাওয়া হয়ে উঠেছে স্বাভাবিক ঘটনা। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের খেলাও বন্ধ হয়ে গেছে আলোকস্বল্পতায়। এর আগে, প্রথম সেশনে একবার খেলা বন্ধ হয়েছিল বৃষ্টির কারণে। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে বিনাউইকেটে ৬৪ রান সংগ্রহ করেছে সফরকারীরা, জিততে দরকার আরও ১০৬ রান। 

লাঞ্চের পর ব্যাটিংয়ে নেমে পুরোপুরো ওয়ানডে মেজাজে ব্যাটিং করছে তাদের দুই ওপেনার। বেশ কয়েকবার বাংলাদেশের স্পিনার দ্বারা পরাস্ত হলেও আউট করা সম্ভব হয়নি। খেলা বন্ধ হওয়ার আগে ব্র্যান্ডন কিং ২৯ ও জন ক্যাম্পবেল ২৭ রানে অপরাজিত আছেন। এর আগে, চতুর্থ দিন শেষ ব্যাটার হিসেবে আউট হন নাঈম হাসান। ছক্কা মারার প্রচেষ্টায় রস্টন চেজের বলে আউট হয়েছেন তিনি। তাকে ফিরিয়ে পাঁচ উইকেট শিকার করেছেন চেজ। ১৪২ রানে অলআউট হওয়া বাংলাদেশের লিড নিতে পেরেছে ১৬৯ রান। প্রথম টেস্ট জিততে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য ১৭০। আউট হওয়ার আগে নাঈম ৫২ রান করেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি। বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানও এটি। শরিফুল অপরাজিত ছিলেন ৭ রান। 

আরও পড়ুন

দ্বিতীয় ইনিংসে উইন্ডিজের হয়ে ৫ উইকেট পেয়েছেন রস্টন চেজ। জোমেল ওয়ারিক্যান ৪টি ও একটি উইকেট পেয়েছেন শামার জোসেফ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে বন্ধ খেলা, জিততে ১০৬ রান দরকার উইন্ডিজের

১

আজও মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

২

হাকিমির হ্যাটট্রিকে এনরিকের ইতিহাস

৩

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঢাকা, তলানিতে বরিশাল

৪

নেতানিয়াহুর সামনে সরকার গঠনের কোনো পথ নেই : লাপিদ

৫

একসঙ্গে চিরনিদ্রায় শায়িত বজ্রপাতে নিহত পাবনার ছয়জন

৬