প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন
জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ফ্লাইটে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শুক্রবার (৩০ অক্টোবর) এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
গঠিত কমিটিকে মূলত ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্ঘাটন, উড়োজাহাজের উড্ডয়ন উপযোগিতা নিশ্চিতকরণে নেওয়া পদক্ষেপসমূহ পর্যালোচনা এবং এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে যাত্রীদের ভোগান্তি ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর পড়া প্রভাব নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্ট কারও দায়িত্বে অবহেলা বা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখে সুনির্দিষ্ট দায় নিরূপণ এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর সুপারিশমালা প্রণয়ন করতে বলা হয়েছে।
আরও পড়ুনএর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টোকিওর নারিতা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার প্রাক্কালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৭ ফ্লাইটে এই কারিগরি ত্রুটি দেখা দেয়।
ত্রুটির কারণে ফ্লাইটে ওঠার পরও প্রধানমন্ত্রীকে বিমান থেকে নেমে যেতে হয়। পরবর্তীতে প্রকৌশলীরা ত্রুটি সারালে দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে।
এবং বৃহস্পতিবার মধ্যরাতে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1793288115.jpg)

_medium_1793361638.jpg)





