ভিডিও শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬ ০৫:৪১ পিএম

আগামীকাল টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়  

সংগৃহীত,আগামীকাল টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়  

জরুরি মেরামত, বিদ্যুৎ লাইন সংস্কার ও সঞ্চালন লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কারণে আগামী শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাভেদে টানা ১১ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকতে পারেন গ্রাহকরা।

শুক্রবার (৩০ অক্টোবর) সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানায়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ এবং গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ করা হবে। এ জন্য শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়ে কালিকাপুর, ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, কায়েম কোলা, খৌদ্দকাচুটিয়া, কুমরুল, বৃকাচুটিয়া, ভবানীপুর, রামাগাড়ি, কামারদহ, আটঘরিয়া, স্লুইস গেট, হাট গোবিন্দপুর ও শেখ পাড়াসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। কাজের অগ্রগতির ওপর নির্ভর করে এ সময়সূচিতে পরিবর্তন হতে পারে।

নেসকোর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী জানান, শিবগঞ্জ ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এ কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন

এদিকে, সিলেটেও দুই ধাপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩/১১ কেভি লাকাতুরা উপকেন্দ্রের আওতাধীন কাকুর্যাপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুলা, বনশ্রী, বাদামবাগিচার একাংশ, পাহাড়িকা, বড় বাজার ও লাকাতুরা স্টেডিয়াম ফিডারের অধীন বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার মধ্যে রয়েছে লাকাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাদামবাগিচা, খাসদবীর প্রাথমিক স্কুল গলি, রূপসা আবাসিক এলাকা, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, সাহেবের বাজার ও সালুটিকর ঘাট।

অন্যদিকে, আম্বরখানার ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি আইজিডি ওভারহেড ফিডারের বিভিন্ন এলাকায় বেলা ১১টা থেকে টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলা বাগান, প্রভাতী, পূর্ব পীরমহল্লা, পুরো হাউজিং এস্টেট ও ফরিদাবাদ আবাসিক এলাকা।

বিপিডিবি জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হলে সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীকাল টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়  

১

রানার গ্রুপে অফিসার/সিনিয়র অফিসার পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদন

২

গুরুতর অপরাধের দ্রুত বিচার নিশ্চিতে আইনের খসড়া প্রকাশ

৩

বাংলাদেশ হোন্ডায় নিয়োগ, আবেদন অনলাইনে

৪

জনবল নিয়োগ দিচ্ছে যমুনা ইলেক্ট্রনিক্স, আবেদন অনলাইনে

৫

ঘূর্ণিঝড় অর্ণবের ছবি প্রকাশ করল নাসা

৬