ভিডিও বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬ ০৮:৫৬ পিএম

মেয়েকে অবৈধ হেফাজত থেকে সরকারি নিরাপদ আশ্রয়ে প্রেরণের দাবি : সংবাদ সম্মেলন

মেয়েকে অবৈধ হেফাজত থেকে সরকারি নিরাপদ আশ্রয়ে প্রেরণের দাবি : সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : মেয়েকে অবৈধ হেফাজত থেকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টার বা সরকারি নিরাপদ আশ্রয়ে প্রেরণসহ জীবন রক্ষার দাবিতে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাময়িক বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল জয়পুরহাটের পাঁচবিবির রানা মাসুদ এই দাবি জানান।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, একজন পুলিশ সদস্য হয়েও তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত ও সাময়িক বরখাস্ত। তিনি অভিযোগ করে বলেন, গত ৯ সেপ্টেম্বর আদালতে আবেদন করলে আসামি পক্ষ আদালতে তার মেয়ের বিয়ের কোন কাগজ জমা দিতে পারেনি। কারণ দুজনই নাবালক, তাই কোন বৈধ কাজী তাদের বিয়ে পড়ায়নি। এতেই প্রমাণ হয় এই বিয়ে সম্পূর্ণ অবৈধ ও বাতিল।

এরপর উভয়পক্ষের আইনজীবীর কথা শোনার পর ম্যাজিস্ট্রেট আদেশ দেন মেয়েকে নিজ জিম্মায় থাকতে। আদালতের আদেশের পর মেয়ে যখন তাদের গাড়িতে উঠতে যাচ্ছিল, তখন কে বা কারা তাকে ভয় দেখিয়ে আসামিদের গাড়ির দিকে নিয়ে যেতে থাকে, এতে তার স্ত্রী বাধা দেন।

আরও পড়ুন

পরে আসামি পক্ষের আইনজীবীসহ কয়েকজন তার গায়ে হাত তোলে, পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করে। বগুড়া সদর থানাতেও তার সঙ্গে প্রতারণা করা হয় বলে অভিযোগ করা হয়।

এমতাবস্থায় মেয়েকে অবৈধ হেফাজত থেকে উদ্ধার করে বগুড়া ভিকটিম সাপোর্ট সেন্টার বা সরকারি নিরাপদ আশ্রয়ে প্রেরণ, তার প্রকৃত বয়স নির্ধারণের জন্য সরকারি মেডিকেল বোর্ড গঠন এবং সেফ হোমে মহিলা ম্যাজিস্ট্রেট দিয়ে তার কাউন্সেলিং ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করার দাবি জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচারে আসছে তাদের ‘খুউব চেনা গল্প’

১

মেয়েকে অবৈধ হেফাজত থেকে সরকারি নিরাপদ আশ্রয়ে প্রেরণের দাবি : সংবাদ সম্মেলন

২

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন

৩

বগুড়ার মোকামতলায় প্রশাসনের অভিযান সত্বেও করতোয়া নদীতে ফের অবৈধভাবে বালু উত্তোলন 

৪

জয়পুরহাটের পাঁচবিবি তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

৫

রাতে ট্রেনে মোবাইল চার্জে নিষেধাজ্ঞা, যাত্রীদের জন্য নতুন নির্দেশ

৬