ভিডিও বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬ ০৮:৩৭ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তির খণ্ডিত অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সরাসরি তত্ত্বাবধানে পাঁচবিবি থানার বিশেষ টহল দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফিসকাঘাট বাজারসংলগ্ন তুলসীগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় তল্লাশি শুরু করেন অভিযানকারী দলের সদস্যরা। পরে রাত সোয়া ৯টার দিকে নদীর পানিতে নিমজ্জিত অবস্থায় মূর্তিটি পাওয়া যায়।

আরও পড়ুন

বিজিবি জানায়, উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিটির সত্যতা যাচাইয়ে নওগাঁর বদলগাছীতে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহার-সংশ্লিষ্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে প্রতিবেদন বা সনদ গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হচ্ছেন শিবা শানু, ছাড়তে হবে শিল্পী সমিতির সভাপতির পদ

১

জয়পুরহাটের পাঁচবিবি তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

২

রাতে ট্রেনে মোবাইল চার্জে নিষেধাজ্ঞা, যাত্রীদের জন্য নতুন নির্দেশ

৩

বগুড়ায় ইয়াবা কারবারির সাত বছরের কারাদন্ড

৪

রূপপুর বিদ্যুৎ প্রকল্পে দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু

৫

অক্টোবরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকা

৬