ভিডিও বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬ ০৮:০৯ পিএম

সিলেটের কোম্পানীগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু 

সিলেটের কোম্পানীগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু 

সিলেটের কোম্পানীগঞ্জে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে আশিক মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুর ২টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। আশিক মিয়া ওই গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে সায়েম আহমদ জানান, তাঁর চাচাতো ভাই সবুজ আহমদের মেয়ে মাইশা বেগম নদীতে গোসল করতে গেলে দুদু মিয়া তাকে বাধা দেন। একপর্যায়ে তিনি মাইশার গায়ে হাত তোলেন। এ ঘটনার পর মাইশার বাবা সবুজ মিয়া ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও মারামারি শুরু হয়।

আরও পড়ুন

এ সময় দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে মাঝখানে পড়ে যান আশিক মিয়া। দুই পক্ষের লোকজনের এলোপাতাড়ি কিল-ঘুষিতে তিনি আহত হন। পরে অসুস্থ অবস্থায় তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, মারামারি থামাতে গিয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের কোম্পানীগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু 

১

দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে একেকজন ‘অ্যাম্বাসেডর’ হতে হবে

২

শরীয়তপুরের খালের পাড় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

৩

কুড়িগ্রামে চার খাদ্য কর্মকর্তার  বিরুদ্ধে দুদক’র মামলা

৪

পাবনায় বাংলাদেশ ব্যাংক ঘোষিত পুনঃ অর্থায়ন স্কিম বাস্তবায়নে টাউন হল সভা

৫

মুন্সীগঞ্জে অবৈধ ড্রেজার পাইপলাইন জব্দ

৬