মুন্সীগঞ্জে অবৈধ ড্রেজার পাইপলাইন জব্দ
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে জমি ভরাট ও অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার কে-শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ শিমুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কে-শিমুলিয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন ব্রিজের দক্ষিণ-পশ্চিম অংশে কালভার্টের কাছে ড্রেজার মেশিন ও পাইপলাইন দেখতে পান ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা। তবে অবৈধভাবে ড্রেজার লাইন স্থাপন করে বালু ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
আরও পড়ুনপরে ঘটনাস্থলে থাকা পাইপলাইন জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট ও অপসারণ করা হয়।
অনুমতি ছাড়া ড্রেজার ব্যবহার করে জমি ভরাট এবং জমির শ্রেণি পরিবর্তনের খবরের ভিত্তিতে সরেজমিনে গিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক বা জরিমানার কোনো তথ্য দেওয়া হয়নি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







_medium_1793191658.jpg)