ভিডিও বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬ ০৬:৪৮ পিএম

বাংলাদেশ আর অদক্ষ শ্রমিক বিদেশে পাঠাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

বাংলাদেশ আর অদক্ষ শ্রমিক বিদেশে পাঠাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বিদেশে পাঠাবে না উল্লেখ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিশ্বের সব দেশকে দেখাতে হবে বাংলাদেশও বিশ্বমানের দক্ষ শ্রমিক তৈরি করতে সক্ষম।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ‘প্রান্তিক শক্তি লিমিটেড’কে রিক্রুটিং লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ, বৈধ পথে রেমিট্যান্স পাঠানো এবং বিদেশে গিয়ে সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলারও আহ্বান জানিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রতারণা ও অতিরিক্ত অর্থ আদায়ের সঙ্গে জড়িতদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ তাকে আশার আলো দেখিয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী পাঁচ বছরে এক কোটি জনশক্তি বিদেশে পাঠানোর পরিকল্পনা ও লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব হবে।

বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বিদেশে পাঠাবে না উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, বিশ্বের সব দেশকে দেখাতে হবে, বাংলাদেশও বিশ্বমানের দক্ষ শ্রমিক তৈরি করতে সক্ষম।

অবৈধ অভিবাসন ও হুন্ডির বিষয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, আমরা আর অবৈধ পন্থায় বিদেশে যাব না। এতে দেশের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়। আমরা অবৈধ পথে রেমিট্যান্স পাঠাব না এবং যে দেশে যাব, সে দেশের আইন অক্ষরে অক্ষরে মেনে চলব।

আরও পড়ুন

গুটিকয়েক মানুষের অপকর্মের কারণে যেন পুরো দেশের বদনাম না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণার সঙ্গে জড়িতদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে মন্ত্রী বলেন, যারা দেশে কিংবা বিদেশে থেকে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন, তারা অবিলম্বে এসব অপকর্ম থেকে সরে না এলে তাদের পরিণতি অত্যন্ত খারাপ হবে। সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে।

রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি সৎ ও নিয়মতান্ত্রিকভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, সঠিক পথে ব্যবসা পরিচালনা করলে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাওয়া যাবে। তবে ব্যক্তিগত স্বার্থে কর্মীদের কাছ থেকে অহেতুক অতিরিক্ত টাকা আদায়কারীদের দেশের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন। এ ছাড়া গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক জামিল আহমেদসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ আর অদক্ষ শ্রমিক বিদেশে পাঠাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

১

বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বগুড়ার মোকামতলায় ধর্ষণের অভিযোগ ওঠা এসআই আনসার প্রত্যাহার

৩

ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই

৪

ঘূর্ণিঝড় অর্ণব’র কারণে বগুড়ায় মেঘ ডেকে বৃষ্টি

৫

১৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে কোক স্টুডিও বাংলার নতুন আয়োজন

৬