ভিডিও বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬ ১০:৫০ এএম

চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম আর নেই

চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম আর নেই

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে খুলনায় গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে রয়েছেন চিত্রনায়িকা পপি। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তাঁর যোগাযোগ নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে মায়ের মৃত্যুর খবর ঘিরে চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।

আরও পড়ুন

একসময় ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন পপি। বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের ভালোবাসা অর্জন করেন তিনি। তবে দীর্ঘদিন ধরে অভিনয় ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী।

মরিয়ম বেগমের মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম আর নেই

১

টস জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

২

‘আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা ফ্যাসিস্টদের একটা ক্লাব’

৩

৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী

৪

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা

৫

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না: মো. তারেক রহমান

৬