ভিডিও মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৬ ১০:০৪ পিএম

কুড়িগ্রামের উলিপুরে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে বছিরন বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বছিরন বেওয়া ওই এলাকার মৃত নছির উদ্দিনের স্ত্রী। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রেললাইন পারাপার হচ্ছিলেন বছিরন বেওয়া। এসময় উলিপুর থেকে ছেড়ে যাওয়া চিলমারী-রমনাগামী একটি লোকাল ট্রেন চলে আসে। ট্রেনটি দেখে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলেও তিনি রক্ষা পাননি।

আরও পড়ুন

ট্রেনের নিচে পড়ে তার একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

১

সিরাজগঞ্জে ফেনসিডিল রাখার দায়ে বাস চালকের যাবজ্জীবন

২

নীলফামারীতে অটোরাইস মিল মালিকের ২০ হাজার টাকা জরিমানা

৩

নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা : এমপি পুত্র মিন্টু ৩ দিনের রিমান্ডে

৪

বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় দুই যুবকের জেল ও জরিমানা

৫

ছাত্রীদের নিরাপত্তায় বিদ্যালয়ের সামনে সিসিটিভি বসাচ্ছে রসিক

৬