ভিডিও মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৬ ১০:০২ পিএম

সিরাজগঞ্জে ফেনসিডিল রাখার দায়ে বাস চালকের যাবজ্জীবন

সিরাজগঞ্জে ফেনসিডিল রাখার দায়ে বাস চালকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে ১০৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও এক লিটার তরল ফেনসিডিল রাখার দায়ে রমজান আলী নামে (৫৫) এক বাস চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক নজরুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই কারাদণ্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত রমজান আলী টাঙ্গাইল জেলার হিংগা নগর গ্রামের বসির উদ্দিনের ছেলে। আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর লতিফ আকন্দ এতথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেক পোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। অভিযান চলাকালে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১লিটার তরল ফেনসিডিলসহ বাস চালক রমজান আলী ও সুপারভাইজার রিফাতুল ইসলাম ওরফে রিফাতকে গ্রেফতার করে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ।

আরও পড়ুন

এঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) আদালতে বিচারক ট্রাক চালককে যাবজ্জীবন কারাদণ্ড ও সুপারভাইজারকে বেকসুর খালাস প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ফেনসিডিল রাখার দায়ে বাস চালকের যাবজ্জীবন

১

নীলফামারীতে অটোরাইস মিল মালিকের ২০ হাজার টাকা জরিমানা

২

নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা : এমপি পুত্র মিন্টু ৩ দিনের রিমান্ডে

৩

বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় দুই যুবকের জেল ও জরিমানা

৪

ছাত্রীদের নিরাপত্তায় বিদ্যালয়ের সামনে সিসিটিভি বসাচ্ছে রসিক

৫

নীলফামারীর সৈয়দপুরে অনুমোদনবিহীন চিপস্ কারখানা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা

৬