বগুড়ায় তিন মাদকসেবীর কারাদন্ড
স্টাফ রিপোর্টার : বগুড়ায় তিন মাদকসেবীকে কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে মহানগরের স্টেশন সড়কে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে ও চকসুত্রাপুর চামড়া গুদাম এলাকা থেকে ডিএনসির সহযোগিতায় ৩০ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে এই কারাদন্ড দেয়া হয়। কারাদন্ডপ্রাপ্তরা হলো, বগুড়ার শাজাহানপুর উপজেলার চককানপাড়ার সিহাব (১৯), বগুড়া মহানগরের সেউজগাড়ী এলাকার আলমগীর (৩০) ও গাবতলী উপজেলার রামেশ্বরপুরের নয়ন (৩০)। কারাদন্ডপ্রাপ্ত তিনজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন








