২০২৭ সালেও জ্বালানির বাজার স্বাভাবিক হবে না: আইইএ প্রধান
আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল শঙ্কা প্রকাশ করে বলেছেন, ২০২৭ সালেও জ্বালানি পণ্যের বাজার যুদ্ধপূর্ব অবস্থায় ফেরার কোনো লক্ষণ নেই। সোমবার (২৬ অক্টোবর) সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল এনার্জি উইক’ সম্মেলনে এই মন্তব্য করে তিনি বৈশ্বিক সংকট মোকাবিলার আহ্বান জানান।
গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া ইরান যুদ্ধের পর থেকেই জ্বালানির বাজারে অস্থিরতা বিরাজ করছে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৭ ডলারে পৌঁছেছে, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।
ফাতিহ বিরোল জানান, তেলের দাম ১২০ ডলারের কাছাকাছি অবস্থান করছে এবং পরিশোধিত জ্বালানি পণ্যের দাম আরও অনেক বেশি।
তেলের দাম শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে, সে বিষয়ে কোনো পূর্বাভাস না দিলেও তিনি এর বৈষম্যমূলক প্রভাবের কথা তুলে ধরেন। তিনি বলেন, তেলের এই বাড়তি দাম বিশ্বের সব দেশে সমান প্রভাব ফেলছে না। ইউরোপের দেশগুলো সহজেই বেশি দামে তেল কিনতে পারলেও, বিশ্বের অনেক দেশের জন্যই ১২০ ডলার দিয়ে তেল কেনা অত্যন্ত কঠিন।
তেলের এই আকাশচুম্বী দাম সেসব দেশের বাণিজ্য ঘাটতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
আরও পড়ুনসামনের শীত মৌসুম নিয়েও সতর্ক করেছেন আইইএ প্রধান। তিনি জানান, আসন্ন শীতে ইউরোপে জ্বালানির চাহিদা বাড়বে এবং তাদের একটি কঠিন শীতের মুখোমুখি হতে হবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ইউরোপের দেশগুলো আগে থেকেই রাশিয়া থেকে গ্যাস আমদানি কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ইরান যুদ্ধ।
এছাড়া কাতার ও সংযুক্ত আরব আমিরাতও আগের মতো গ্যাস রপ্তানি করতে পারছে না। এসব কারণে বিশ্বব্যাপী গ্যাসের বাজারে বড় ধরনের চাপ তৈরি হবে।
এই সংকটময় পরিস্থিতিতে সব দেশকে এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ফাতিহ বিরোল। তিনি জোর দিয়ে বলেন, আগামী বছরগুলোতেও যেহেতু বাজার স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ নেই, তাই বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্য খাতের উচিত জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। একইসঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে, তা এখনই নির্ধারণ করতে হবে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1793009248.jpg)
_medium_1793005721.jpg)
_medium_1793000973.jpg)
_medium_1792999209.jpg)
_medium_1792998390.jpg)
_medium_1792995989.jpg)

_medium_1793020394.jpg)
_medium_1793029268.jpg)