ভিডিও সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৬ অক্টোবর, ২০২৬ ০১:২০ পিএম

ইরানে হামলা স্থগিত ঘোষণা ট্রাম্পের

ইরানে হামলা স্থগিত ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার কোনো সামরিক হামলা চালাবে না ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ কথা জানিয়েছেন। তবে ভবিষ্যতে হামলা হবে না—এমন নিশ্চয়তা দেননি তিনি।
রবিবার মিশিগানের উদ্দেশে হোয়াইট হাউজ ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। ইরানে হামলা হবে কি না—এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘উত্তর হলো না। আজ কোনো হামলা হবে না।’ এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামনে দুটি পথ রয়েছে। একটি হলো তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো। অন্যটি ইরানের বিরুদ্ধে আবার সামরিক অভিযান চালানো।

এমন পরিস্থিতির মধ্যেই উত্তেজনা কমাতে রবিবার তেহরান সফর করেছেন কাতারের মধ্যস্থতাকারীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। তবে কাতারের এ মধ্যস্থতায় তাৎক্ষণিক কোনো অগ্রগতি হয়েছে কি না, তা জানা যায়নি। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্বর্তী চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছেন। তবে তিনি বলেছেন, সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাওয়া উচিত।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। তার দাবি, যুদ্ধ শুরুর সময় ওয়াশিংটন ভুল হিসাব করেছিল। এখন তৈরি হওয়া সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকেই পদক্ষেপ নিতে হবে। তবে কূটনীতির পথ এখনো খোলা রয়েছে বলে জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আলোচনা থমকে থাকলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে।

আরও পড়ুন

ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে রবিবার ইরানে তাৎক্ষণিক মার্কিন হামলার আশঙ্কা আপাতত কেটেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরান নতুন কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে কি না, তা এখনো স্পষ্ট না। সূত্র : আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ২য় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাবি দলের ৩ স্বর্ণপদক জয়

১

ইরানে হামলা স্থগিত ঘোষণা ট্রাম্পের

২

রিশাদের সঙ্গে বিগ ব্যাশে মুস্তাফিজ

৩

নির্বাচনে ফায়দা লুটতে ইরানে হামলা চালাতে চায় নেতানিয়াহু, বাধা দিলো সেনাপ্রধান

৪

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থী দুই আইনজীবী

৫

ঘরের মাঠে বিধ্বস্ত ম্যানইউ, চাপে ক্যারিক

৬