ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৫ অক্টোবর, ২০২৬ ০৮:৫০ পিএম

বগুড়া’র গাবতলীতে বিএসটিআই’র মোবাইল কোর্টে ২২ হাজার টাকা জরিমানা

বগুড়া’র গাবতলীতে বিএসটিআই’র মোবাইল কোর্টে ২২ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: বগুড়ার গাবতলীতে উপজেলা প্রশাসন এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আজ রোববার (২৫ অক্টোবর) মোবাইল কোর্ট পরিচালনা করে থানা রোডের নিউ মডেল দই ঘরকে ফার্মেন্টড মিল্ক (দই) পণ্যের অনুকূলে মোড়াকজাতকরণ নিবন্ধন সনদ গ্রহন না করে বিক্রয় বিতরণ করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়াও সোন্ধাবাড়ীস্থ খাদিজা ফিলিং স্টেশনের স্টোরেজ ট্যাংক ক্যালিব্রেশন সনদ গ্রহন না করে জ্বালানি তেল বিক্রয় ও বিতরণ করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

আরও পড়ুন

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: বদরুজ্জামান রিশাদ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়া অফিসের কর্মকর্তা প্রকৌশলী তুষার সাহা, ফিল্ড অফিসার (সিএম) ও প্রকৌশলী মো: আসাদুজ্জামান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া’র গাবতলীতে বিএসটিআই’র মোবাইল কোর্টে ২২ হাজার টাকা জরিমানা

১

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: বাংলাদেশ কনস্যুলেটের দুর্বলতা ছিল কি না, প্রশ্ন সংসদীয় কমিটির

২

আড়াই বছরেও শেষ হয়নি কাহালু পৌর হাট ও বাজারের নতুন ভবন নির্মাণ কাজ

৩

অপদার্থদের কথায় কান দেওয়ার সময় নেই, বিচ্ছেদের গুঞ্জনে ফারুকী

৪

নিম্নচাপ রূপ নিল গভীর নিম্নচাপে, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’

৫

বগুড়ার ধুনটে চার বছরের সাজা এড়াতে বিশ বছর পলাতক, অবশেষে গ্রেফতার

৬