ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৫ অক্টোবর, ২০২৬ ০৮:৪৫ পিএম

আড়াই বছরেও শেষ হয়নি কাহালু পৌর হাট ও বাজারের নতুন ভবন নির্মাণ কাজ

আড়াই বছরেও শেষ হয়নি কাহালু পৌর হাট ও বাজারের নতুন ভবন নির্মাণ কাজ

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু পৌর হাট ও বাজারের চারতলা ভিত্তির ওপর নির্মাণাধীন দ্বিতল ভবনের কাজ আড়াই বছরেও শেষ হয়নি। ফলে নির্ধারিত স্থানে সবজির বাজার বসাতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন সবজি বিক্রেতারা।

বর্তমানে হাট সংলগ্ন আবাসিক এলাকায় খোলা আকাশের নিচে অনিরাপদ পরিবেশে বসছে সবজির হাট।এতে বেচাকেনাও কমে গেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকারের অর্থায়নে কাহালু পৌর হাট ও বাজারে নতুন দ্বিতল ভবন নির্মাণের জন্য ১ কোটি ৯২ লাখ ৮০ হাজার ৫৪৮ টাকার কাজ পায় সিরাজগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ওশেন এন্টারপ্রাইজ। ২০২৪ সালে হাট ও বাজারের পুরোনো শেডগুলো অপসারণের পর ওই বছরের ১৩ মে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করেন ঠিকাদার।

কার্যাদেশ অনুযায়ী, ২০২৫ সালের ২৯ মে-এর মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন হয়নি। শুধু ভবনের ভিতরের কাজই নয়, ভবনের সিঁড়ির নিচে চারপাশে চলাচলের পথ নির্মাণের কাজও শেষ হয়নি। এ ছাড়া ভবনের দক্ষিণ পাশে সেফটিক ট্যাংক সংলগ্ন একটি গভীর গর্ত এখনো মাটি দিয়ে ভরাট করা হয়নি। ফলে ওই এলাকায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে এলজিইডির জেলা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী জেসমিন জানান, নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ঠিকাদারকে চলতি বছরের ২৭ মে পর্যন্ত নতুন করে সময় দেওয়া হয়েছিল। তবে বর্ধিত সময়সীমা পার হয়ে গেলেও নির্মাণকাজ শেষ হয়নি। ঠিকাদারের কাজের অগ্রগতি নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

আরও পড়ুন

এদিকে নির্ধারিত স্থানে সবজির বাজার বসানো সম্ভব না হওয়ায় হাট সংলগ্ন সরদারপাড়া গ্রামের উত্তর পাশে আবাসিক এলাকায় অস্থায়ীভাবে খোলা আকাশের নিচে সবজির হাট বসানো হয়েছে। অনিরাপদ পরিবেশে ব্যবসা পরিচালনা করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়ছেন বিক্রেতারা। পাশাপাশি আগের তুলনায় বেচাকেনাও কমে গেছে।

নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদার জাহিদ হাসানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে জানা যায়, নম্বরটি বর্তমানে ব্যবহার করা হচ্ছে না। এ বিষয়ে কাহালু উপজেলা প্রকৌশলী মুক্তার হোসেন খানের সঙ্গে কথা হলে তিনি বলেন, ঠিকাদার জাহিদ হাসান যথাযথভাবে কাজ করছেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘদিন ধরে অসমাপ্ত নির্মাণ কাজ দ্রুত গতিতে শেষ করে সবজি বিক্রেতাদের নিরাপদ ও নির্ধারিত স্থানে ব্যবসা করার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াই বছরেও শেষ হয়নি কাহালু পৌর হাট ও বাজারের নতুন ভবন নির্মাণ কাজ

১

অপদার্থদের কথায় কান দেওয়ার সময় নেই, বিচ্ছেদের গুঞ্জনে ফারুকী

২

নিম্নচাপ রূপ নিল গভীর নিম্নচাপে, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’

৩

বগুড়ার ধুনটে চার বছরের সাজা এড়াতে বিশ বছর পলাতক, অবশেষে গ্রেফতার

৪

বগুড়ার শেরপুরে অটোরিকশাসহ চালক নিখোঁজ

৫

বগুড়া ও আদমদিঘীতে মাদকসহ গ্রেফতার ৫ জনের কারাদন্ড

৬