বগুড়া ও আদমদিঘীতে মাদকসহ গ্রেফতার ৫ জনের কারাদন্ড
স্টাফ রিপোর্টার : বগুড়া ও আদমদিঘীতে পৃথক অভিযানে মাদকসহ ৫ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। আজ রোববার (২৫ অক্টোবর) ডিএনসির সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত তাদেরকে এই কারাদন্ড দেন।
ডিএনসি সূত্র জানায়, আজ রোববার (২৫ অক্টোবর) বেলা দেড়টার দিকে বগুড়া মহানগরের সেউজগাড়ী আমতলা ম্ড়ো ও স্টেশন রোডে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে থেকে শিমুল আলী (৩১) ও সবুজ প্রামাণিক (২৮) নামে দু’জনকে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে কারাদন্ড দেয়া হয়। এর মধ্যে শিমুলকে ১০ দিন কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড এবং সবুজকে ৭দিন কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড দেয়া হয়।
অপরদিকে একই দিন বিকেল পোনে ৪ টার দিকে আদমদিঘীর বিভিন্ন এলাকা থেকে ৬ লিটার চোলাই মদসহ শহিদুল ইসলাম (৩১), গৌতম রবিদাস (৪২) ও মাসুদ (৩০) নামে আরো ৩ জনকে গ্রেফতার করে কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতে।
আরও পড়ুনএদের মধ্যে শহিদুলকে ৪ মাস কারাদন্ড এবং গৌতম ও মাসুদকে ২ মাস করে কারাদন্ডসহ ১০০ টাকা করে অর্থদন্ড দেয়া হয়। কারাদন্ডপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন






_medium_1792932662.jpg)

