ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৫ অক্টোবর, ২০২৬ ০৭:১৬ পিএম

বগুড়ার গাবতলীর কাগইলের স্বর্ণা বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ার গাবতলীর কাগইলের স্বর্ণা বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: বগুড়ার গাবতলী উপজেলার কাগইলস্থ ‘স্বর্ণা বেকারীতে’ অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া আজ রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টার অভিযান পরিচালনা কওে অস্বাস্থ্যকর পরিবেশে মাটিতে রেখে পাউরুটি ও সিঙারা তৈরি, পোড়া তেলে সিঙারা ও বুন্দিয়া ভাজা, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যবহার করা ছাড়াই বিস্কুট ও কেক বাজারজাত করা, ইন্ডাস্ট্রিয়াল লবণ খাবারে ব্যবহার দায়ে এই জরিমানা করে।

এসময় আনুমানিক ৩০ লিটার পোড়া তেল এবং ২৫ কেজি ইন্ডাস্ট্রিয়াল লবণ জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিকে সকল অপরাধ সংশোধনের জন্য ৭ দিনের সময় প্রদান করা হয়। অন্যথায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আরো উপস্থিত ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার গাবতলীর কাগইলের স্বর্ণা বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা

১

ডিসেম্বরে আইপিএলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন ধোনি

২

মিরসরাইয়ে পাঁচ মাদকসেবীর কারাদণ্ড, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

৩

সাইফ আলীর ওপর হামলার ঘটনায় বিচার শুরু

৪

আপনার পানির বোতল কতদিন পরপর পরিষ্কার করবেন?

৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

৬