ভিডিও বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২২ অক্টোবর, ২০২৬ ০৪:২০ পিএম

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে ড. মঈন খানের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।

বর্তমানে ড. আব্দুল মঈন খান বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন

তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান

১

নওগাঁর বদলগাছীতে রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুরের অভিযোগ

২

সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, জামায়াত আমিরের প্রশ্ন

৩

সড়কে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ ব্যর্থ হচ্ছে কেন?

৪

সোহরাওয়ার্দী হাসপাতালে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

৫

বগুড়ার আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

৬