বগুড়ার আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় কিশোর-কিশোরী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এসব বাইসাইকেল বিতরণ করেন প্রধান অতিথি আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম, আদমদীঘি গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আরিফ হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব সোহেল রানা, ইউনিয়ন বিএনপির সম্পাদক মখলেছার রহমান প্রমুখ।
আরও পড়ুনসংশ্লিষ্ট সূত্র জানায়, এডিবি প্রকল্পের আওতায় কেনা ১৬টি বাইসাইকেল এলাকার অসহায় কিশোর-কিশোরী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
মন্তব্য করুন

_medium_1792661360.jpg)
_medium_1792660846.jpg)
_medium_1792660394.jpg)
_medium_1792654359.jpg)
_medium_1792657887.jpg)
_medium_1792652506.jpg)
_medium_1792661699.jpg)