ভিডিও বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২২ অক্টোবর, ২০২৬ ১১:৪৫ এএম

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী-পুরোনো ছবি

মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন পরিদর্শনসহ একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নিতে খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সেখানে পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। সকাল ৯টায় দিকে হেলিকপ্টারযোগে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন এবং ১০টা নাগাদ আকাশপথে হিরণ পয়েন্ট ও সংলগ্ন সুন্দরবন এলাকা পরিদর্শন করেন। এরপর সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাট জেলার বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন।

দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

সেখানে মধ্যাহ্ন বিরতির পর দুপুর ১টায় ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেবেন তিনি।
বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে সরকারপ্রধানের। বিকেল ৩টা ১৫ মিনিটে তিনি প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখবেন।

দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১

আবারও কমল স্বর্ণের দাম

২

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫৩৪

৩

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস আজ 

৪

চ্যাম্পিয়নস লিগে হাড্ডাহাড্ডি লড়াই, বায়ার্ন-আর্সেনাল ম্যাচ ড্র

৫

সৌদি আরবে হুতিদের ড্রোন হামলায় নিহত ২

৬