বগুড়া জেলা জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত
আজ বুধবার (২১ অক্টোবর) বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার ২ দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা মানছুরুর রহমানের পরিচালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান এমপি, বগুড়া মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম সরকার। আরো বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল বাছেত, মিজানুর রহমান, ক্বারী মাওলানা আব্দুল মজিদ, আব্দুল মোমিন, অ্যাডভোকেট আব্দুল হালিম, হাফেজ আব্দুন নুর প্রমুখ।
শিক্ষা শিবিরে প্রধান অতিথি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ব্যক্তিগত আমল-আখলাক, সাংগঠনিক শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। দাওয়াতি তৎপরতা জোরদার করে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামের কল্যাণের বার্তা পৌঁছে দিতে হবে।
আরও পড়ুনরুকনদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার সাথে মানুষের সমস্যা, দুর্ভোগ ও প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে। পরিকল্পিত দাওয়াতি তৎপরতা, গণসংযোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বগুড়া জেলাকে ইসলামী আন্দোলনের একটি শক্তিশালী দুর্গে পরিণত করতে হবে।
মন্তব্য করুন








