পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা অভিযুক্ত ছেলে আটক
পাবনা ও ফরিদপুর প্রতিনিধি: পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় উপজেলার বিএল বাড়ি ইউনিয়নের লক্ষীকোল জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মা সূর্য খাতুন(৫০) ওই গ্রামের মো: লোকমান সরদারের স্ত্রী। আর অভিযুক্ত ছেলে উদ্দিন সরদার(৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলে উদ্দিন সরদার মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে মা সূর্য খাতুন রান্না করার সময় উদ্দিন সরদার মায়ের কাছে নেশার টাকা দাবি করে। মা টাকা না দেয়ায় বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে রান্নাঘরে থাকা কাস্তে দিয়ে মাকে গলা কেটে পালিয়ে যায় ছেলে উদ্দিন সরদার।
আরও পড়ুনফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনজুরুল হাসান মাসুদ বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্ত মাদকাসক্ত ছেলেকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের জন্য ব্যবহৃত দেশীয় অস্ত্রটি জব্দ করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন







