জয়পুরহাট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করলেন অধিদপ্তরের পরিচালক
জয়পুরহাট প্রতিনিধি : পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহফুজ খানম জয়পুরহাটের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। গতকাল সোমবার দুপুরে বিভাগীয় দায়িত্বের অংশ হিসেবে তিনি জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন।
পরবর্তী সময়ে জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন পরিচালক মাহফুজ খানম।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক কামাল হোসেন, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) মোঃ জাকারিয়া হোসেন, সহকারী পরিচালক (সিসি) ডাঃ আব্দুল আহাদ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে কলসুমা, সদর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ উম্মে কুলসুম, কালাই উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সাইফুল ইসলাম এবং পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আরও পড়ুনসভায় প্রধান অতিথির বক্তব্যে পরিচালক (প্রশাসন) মাহফুজ খানম প্রতিটি সেবাকেন্দ্রে সেবাগ্রহীতাদের জন্য মানসম্মত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করার তাগিদ দেন।
মন্তব্য করুন







