ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ০৭:৫০ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস হচ্ছে দিনাজপুরের বিরামপুরে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস হচ্ছে দিনাজপুরের বিরামপুরে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় নির্মাণ হতে চলেছে জাতীয় বিশ্ববিদ্যয়ের আঞ্চলিক ক্যাম্পাস। এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. খায়রুল ইসলাম মণ্ডল সংশ্লিষ্টদের নিয়ে গতকাল সোমবার সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন।

জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস নির্মাণের জন্য কিছুদিন আগে উর্ধ্বতন কর্তৃপক্ষ বিরামপুর উপজেলার কয়েকটি জায়গা পরিদর্শন করেন। সেগুলোর মধ্যে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশে বিরামপুর উপজেলার টাটকপুর ঢিবি এলাকার জায়গাটি বিবেচনায় নেয়া হয়।

এ জায়গার সম্ভাব্যতা এবং পারিপার্শ্বিক সুযোগ সুবিধার দিক সরজমিনে পরিদর্শনের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. খায়রুল ইসলাম মণ্ডল সংশ্লিষ্টদের নিয়ে গতকাল সোমবার এলাকাটি পরিদর্শন করেন।

আরও পড়ুন

এসময় তার সাথে ছিলেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তানজিনা খাতুন, সহকারী কমিশনার(ভূমি) নাজিয়া নওরীন, সরকারি কলেজের অধ্যক্ষ আশীষ কুমার সরকার, উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবীর, সহকারী অধ্যাপক মশফিকুর রহমান, সহকারী অধ্যাপক আনোয়ারুল হাবিব রিটন, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক মোরশেদ মানিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ বছরের আগেই বিয়ে হচ্ছে দেশের প্রায় অর্ধেক কিশোরীর, বলছে ইউনিসেফ

১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস হচ্ছে দিনাজপুরের বিরামপুরে

২

ফ্রান্সের আগুনে যেভাবে ‘আলু পোড়া’ খেতে চান ট্রাম্প

৩

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে চলতো ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪

৪

দিনাজপুরের কাহারোলে প্লাস্টিক সামগ্রীর কারণে বাঁশশিল্পের বাজারে ধস

৫

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে আগোরা, ২২ বছর হলেই আবেদন

৬