গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে সাইবা খাতুন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম মান্দুয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাইবা ওই গ্রামের হোসেন আলীর মেয়ে।
স্বজনরা জানান, সকালে সাইবাকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন তারা। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
আরও পড়ুনএ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন




_medium_1792493323.jpg)
_medium_1792491268.jpg)
_medium_1792488660.jpg)

