বিয়ের আশায় সব বিক্রি, শেষে জানলেন প্রেমিকা বাস্তবে নেই
আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের ৪৯ বছর বয়সী এক ব্যক্তি স্বপ্নের নারীকে বিয়ে করার আশায় নিজের সব জিনিসপত্র বিক্রি করে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার পথ পাড়ি দেন। কিন্তু গন্তব্যে পৌঁছে জানতে পারেন, ওই নারীর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি চরিত্র।
এডিমার মার্টিনস নামের ওই ব্যক্তি ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যের বাসিন্দা। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। স্থানীয় টিভি মিরান্তেকে তিনি জানান, ২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে জেসিকা অলিভেইরা নামে এক নারীর অ্যাকাউন্ট দেখতে পান। ওই নারী জেসিকা ফাজেন্দেইরা নামেও পরিচিত ছিলেন।
অ্যাকাউন্টটিতে ৩ লাখের বেশি অনুসারী ছিল বলে জানা গেছে। সেখানে খামারে বসবাস করা এক নারীর নানা ভিডিও প্রকাশ করা হতো। ভিডিওতে ওই নারী পুরুষদের তার সঙ্গে থাকার আমন্ত্রণ জানাতেন। পাশাপাশি থাকার জায়গা ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও দিতেন।
মায়ের মৃত্যুর পর নিঃসঙ্গতায় ভুগছিলেন মার্টিনস। নতুন করে জীবন শুরু করার আশায় তিনি ওই নারীর কথায় বিশ্বাস করেন। একপর্যায়ে তাকে ভবিষ্যৎ জীবনসঙ্গী ভেবে দেখা করার সিদ্ধান্ত নেন।
গত ৯ অক্টোবর যাত্রার খরচ জোগাতে নিজের জিনিসপত্র বিক্রি করেন মার্টিনস। এরপর বাসে এক দিনেরও বেশি সময় ভ্রমণ করে ১১ অক্টোবর ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যের রাজধানী বেলো হরিজন্তে পৌঁছান।
সঙ্গে ওই নারীর ছবি নিয়ে শহরের বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে থাকেন তিনি। অনেককে ছবি দেখিয়েও কোনো সন্ধান পাননি। পরে স্থানীয় একটি বেতারকেন্দ্রে গেলে তাকে জানানো হয়, ওই নারীর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টটি ভুয়া।
মার্টিনস বলেন, এতে শুধু দুঃখ, হতাশা আর বিষণ্নতা আসে। অনেকেই একটি সম্পর্ক খুঁজছিলেন, তাই আমিও এসেছিলাম।পরে ওই অ্যাকাউন্টের পরিচালনাকারী ব্যক্তি স্বীকার করেন, জেসিকা চরিত্রটি এআই দিয়ে তৈরি। তবে মার্টিনসের সঙ্গে সরাসরি যোগাযোগের কথা অস্বীকার করেন তিনি। তা
আরও পড়ুনযাত্রায় সব টাকা খরচ হয়ে যাওয়ায় বেলো হরিজন্তে বিপাকে পড়েন মার্টিনস। পরে স্থানীয় পৌর কর্তৃপক্ষের সহায়তা চান তিনি। সমাজকর্মীরা তাকে খাবার, গোসলের সুবিধা এবং শহর ছাড়ার জন্য বাসের টিকিটের ব্যবস্থা করে দেন।
এত কিছুর পরও জীবনসঙ্গী খোঁজার আশা ছাড়েননি মার্টিনস। বর্তমানে তিনি এক আত্মীয়ের সঙ্গে থাকছেন। ভবিষ্যতে আবার বেলো হরিজন্তে ফিরে গিয়ে নতুন কাউকে খুঁজে পাওয়ার আশা করছেন তিনি।
মার্টিনস বলেন, তাঁকে খুঁজে পাইনি, তবে অন্য কাউকে খুঁজে পাব। আমি যে জায়গায় গিয়েছিলাম, সেখানে আবার যাব।
সদ্য সান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় মাসেরও কম সময়ে মার্টিনস তৃতীয় ব্যক্তি, যিনি এআই দিয়ে তৈরি নারীর সঙ্গে দেখা করার আশায় বেলো হরিজন্তে গেছেন বলে জানা গেছে।
সূত্র: এনডিটিভি
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক

_medium_1792493622.jpg)
_medium_1792489911.jpg)
_medium_1792487950.jpg)
_medium_1792487304.jpg)
_original_1789975549_medium_1792484259.jpg)

_medium_1792498442.jpg)
