ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ১০:২৫ এএম

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

মফস্বল ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও চারজন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনের ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি।
‎
‎আব্দুস সালাম নামে এক যাত্রী জানান, পটুয়াখালীর কুয়াকাটা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল বাসটি। মাদারীপুরের মোস্তাকপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার জন্য রাত ৯টার দিকে ওঠেন তিনি। ভোর রাত সাড়ে চারটার দিকে বাসটির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।
‎
‎খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোরের জেলা প্রশাসক সুমনা আক্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন

নাটোর-বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, নাটোরের বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়কে আরপি পরিবহনের একটি বাস ও বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানের সামনের অংশ দমচেমুচড়ে গিয়ে ঘটনাস্থলে ৯ যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান।
‎
‎দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল গিয়ে হতাহতদের উদ্ধার করে। বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‎
‎ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়কের ওপর থাকায় নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। এ ঘটনা আইনগত কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা

১

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

২

রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

৩

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

৪

সংঘাত ফের শুরু হলে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে: ইরান

৫

৩০ দিন নিষিদ্ধ রোনালদো, জরিমানা মাত্র ৩৫ হাজার টাকা

৬