ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ০১:১২ এএম

দুই বাসের প্রতিযোগিতায় বিদ্যুতের খুঁটি-দেয়ালে ধাক্কা, নিহত ২

দুই বাসের প্রতিযোগিতায় বিদ্যুতের খুঁটি-দেয়ালে ধাক্কা, নিহত ২

ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ও দেয়ালের সঙ্গে ধাক্কায় বাসের সুপারভাইজারসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন।

সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কালিহাতী উপজেলার পুংলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসের সুপারভাইজারের নাম মো. সুমন। অপর জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, বকশিগঞ্জ ছেড়ে আসা যমুনা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এলেঙ্গা বাসস্ট্যান্ড পার হওয়ার পর অপর একটি বাসের সাথে প্রতিযোগিতা শুরু করে। বাসটি আগে যেতে না পারায় পাশের সার্ভিস লেনে নামিয়ে দেয়। সেখানে কিছু দূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিদ্যুতের খুঁটি ও দেয়ালের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারসহ দুইজন নিহত হয়।

তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বাসের প্রতিযোগিতায় বিদ্যুতের খুঁটি-দেয়ালে ধাক্কা, নিহত ২

১

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন রংপুরের রিয়াদ মিয়া

২

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে বন্ধ দেড়কোটি টাকার অক্সিজেন প্ল্যান্ট

৩

সিরাজগঞ্জের তাড়াশে সরকারি গাছ কেটে বিক্রি ও বিদ্যালয়ের প্রবেশ পথের সামনে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

৪

পঞ্চগড়ের সাবেক এমপি মুক্তার দুইদিনের রিমান্ডে

৫

ঠাকুরগাঁওয়ে বিষপান ও পানিতে ডুবে নারীসহ তিনজনের মৃত্যু

৬