ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ০১:৩৬ এএম

নতুন বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে একযোগে কাজ করতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

নতুন বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে একযোগে কাজ করতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

মসজিদ ও মন্দিরের উন্নয়নের পাশাপাশি কবরস্থান ও শ্মশানের উন্নয়নেও সমান গুরুত্ব দেওয়া হয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।  

তিনি বলেছেন, আমরা যেমন মসজিদ উন্নয়ন করি, আমরা একইভাবে মন্দিরেরও উন্নয়ন করি। আমরা যখন কবরস্থানের উন্নয়ন করি, আমরা খুঁজে বের করি ওই এলাকায় কোনো শ্মশান রয়েছে কি না। আমরা তারও উন্নয়ন করি।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা যখন স্কুল করি, কলেজ করি, রাস্তা করি, ব্রিজ করি, তখন কখনো এটিকে বিবেচনায় নিই না এ এলাকায় মুসলমানের সংখ্যা বেশি নাকি হিন্দুর সংখ্যা বেশি। আমরা এটিকেই বিবেচনায় নিই এই রাস্তাটি করলে, এই স্কুলটা করলে কিংবা এই ব্রিজটা করলে কত বেশি মানুষ উপকার পাবে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এই বাংলাদেশ আপনার, আমার, সবার।

তাই বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ও ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সবাইকে একসঙ্গে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সরকার যে উন্নয়ন কার্যক্রম শুরু করেছে, তাতে নারী-পুরুষের পাশাপাশি মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান-সব ধর্মের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। দেশের উন্নয়ন অভিযানে সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সবার প্রতি শান্তি ও কল্যাণ কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে একযোগে কাজ করতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

১

বাংলাদেশকে হারানো জিম্বাবুয়ে পাত্তাই পেলো না আফগানিস্তানের কাছে

২

দুই বাসের প্রতিযোগিতায় বিদ্যুতের খুঁটি-দেয়ালে ধাক্কা, নিহত ২

৩

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন রংপুরের রিয়াদ মিয়া

৪

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে বন্ধ দেড়কোটি টাকার অক্সিজেন প্ল্যান্ট

৫

সিরাজগঞ্জের তাড়াশে সরকারি গাছ কেটে বিক্রি ও বিদ্যালয়ের প্রবেশ পথের সামনে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

৬